ভর্তি

ভর্তি নীতিমাল-২০২৬

আসন সংখ্যা

বিভাগ আসন সংখ্যা সর্ব নিম্ন জিপিএ সিফট ভার্সন
বিজ্ঞান ৭৫ ২.৫০ ডে বাংলা
মানবিক ৩৪০ ২.০০ ডে বাংলা
ব্যবসায় শিক্ষা ১০০ ২.০০ ডে বাংলা

ভর্তি নির্দেশিকা

শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রাথমিকভাবে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে ভর্তিফরম পূরণ করার আহ্বান করা যাচ্ছে। শম্ভুগঞ্জ জিকেপি কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.studentsheba.com/login) থেকে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা ২০/০৯/২০২৬ (রবিবার) থেক ২২/০৯/২০২৬ (মঙ্গলবার) বিকাল ৪ টার মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ভর্তি ফরম এর সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
০১. এসএসসি পরীক্ষার মূল মার্কশীট/অনলাইন মার্কশীট।
০২. এসএসসি পরীক্ষার প্রশংসা পত্রের ফটোকপি।
০৩. এসএসসি পরীক্ষার রেজি: কার্ডের ফটোকপি।
০৪. শিক্ষার্থীর ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
০৫. শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদের ফটোকপি।
০৬. শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

 

 

বিদ্র: শিক্ষার্থীর নিজ,বাবা এবং মায়ের নাম তার এসএসসি সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ডের সাথে হুবহু মিল থাকতে হবে।

 

স্বাক্ষরিত
সুলতানা পারভীন
অধ্যক্ষ
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ
ময়মনসিংহ মহানগর।