প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ময়মনসিংহ জেলার প্রাচুর্যময় নিসর্গের অধিকারী ময়মনসিংহ মহানগরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শম্ভুগঞ্জ জিকেপি কলেজ।
আমাদের ওয়েবসাইটটি প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত । এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি।আশা করি ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রযুক্তিগত ইতিবাচক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবক হিসেবে গড়ে উঠুক এবং আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
লায়ন ড. মো. সিরাজুল ইসলাম
সভাপতি
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ