প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম ।

শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা । শিক্ষা নগরী ময়মনসিংহে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত বছরগুলোতে এর শিক্ষা কার্যক্রমে ও ফলাফলের জন্য সকলের নিকট সমাদৃত ও প্রশংসিত হয়েছে ।

সুপ্রিয় সুধী,

শম্ভুগঞ্জ জিকেপি কলেজকে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান-এ রূপ দিতে আমরা নানামুখী সুদূর প্রসারী কর্মপরিকল্পনা এবং কার্যক্রম হাতে নিয়েছি । ফলে একজন ছাত্রী তার ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে খুব সহজেই জীবনের কাংঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে । আর আমাদের এসব স্বপ্নকে বাস্তবায়ন করতে কলেজ গভর্নিংবডি, শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্ঠার পাশাপাশি আপনাদের ভূমিকা ও মুল্যবান পরামর্শ এবং সার্বিক সহযোগিতায় গড়ে উঠতে পারে একটি কাঙ্ক্ষিতমানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ।

প্রিয় মহোদয়,

আপনার প্রিয় সন্তানকে আগামী দিনের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে তাকে অবশ্যই সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে । আর এ সু-শিক্ষার জন্য প্রয়োজন সু-পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুন্দর পরিবেশ এবং আদর্শ শিক্ষকদের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা ।
জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিক, মানবিক ও যুগোপযগি আদর্শ শিক্ষায় ছাত্রীরা গড়ে উঠুক এই লক্ষ্যে নিবেদিত রয়েছে আমাদের যাবতীয় ঐকান্তিক প্রয়াস । আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি ।


সুলতানা পারভীন
অধক্ষ্য
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ