ভর্তি

ভর্তি নীতিমাল-২০২৫

আসন সংখ্যা

বিভাগ আসন সংখ্যা সর্ব নিম্ন জিপিএ সিফট ভার্সন
বিজ্ঞান ৭৫ ২.৫০ ডে বাংলা
মানবিক ৩৪০ ২.০০ ডে বাংলা
ব্যবসায় শিক্ষা ১০০ ২.০০ ডে বাংলা

ভর্তি নির্দেশিকা

শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রাথমিকভাবে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে ভর্তিফরম পূরণ করার আহ্বান করা যাচ্ছে। শম্ভুগঞ্জ জিকেপি কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://app2.gkpcollege.edu.bd/admission/) থেকে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা ০৭/০৯/২০২৫ (রবিবার) থেক ১৪/০৯/২০২৫ (রবিবার) বিকাল ৪ টার মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে।

ভর্তি ফরম পূরণ ও করণীয়:

ফরম পূরণের ধাপসমূহ করণীয়
লগইন আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ‍ Apply Now অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত ছক মতে সকল তথ্য পূরণ করতে হবে।
ফরম চূড়ান্তকরণ সঠিক তথ্য ও ছবিসহ আবেদন ফরম পূরণ করে প্রথমে ফরমটি Submit Information অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আদেন সফলের বার্তা প্রদর্শন হবে এবং Download বোতামে ক্লিক করার পর A4 সাইজের ৮০ গ্রাম (কমপক্ষে) পাতায় রঙিন প্রিন্ট নিতে হবে।
 

ভর্তি ফরমের সঙ্গে জমা দিতে হবে

* এস.এস.সি সমমান পাশের মূল অথবা অনলাইন নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট  এর ফটোকপি [এক কপি]।

*  শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি [এক কপি]।

*  এসএসসি এর প্রশংসাপত্রের ফটোকপি [এক কপি]

*  ৩ [তিন] কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

*  শিক্ষার্থীর অনলাইন জন্মসনদের ফটোকপি।

ফি * সোনালী ব্যাংক শম্ভুগঞ্জ বাজার শাখায় সঞ্চয়ী ৩৩০৫১০০০৪৫৩৯৩ হিসাব নম্বরে ৩৭০০/- ভর্তি ফি জমা দিতে হবে।

ভর্তি ফরম পূরণ বিষয়ক ভিডও লিংক https://www.youtube.com/watch?v=03fhSt7mOTQ

 

বিদ্র: শিক্ষার্থীর নিজ,বাবা এবং মায়ের নাম তার এসএসসি সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ডের সাথে হুবহু মিল থাকতে হবে।

 

স্বাক্ষরিত
সুলতানা পারভীন
অধ্যক্ষ
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ
ময়মনসিংহ মহানগর।